ক্ষমতা টিকিয়ে রাখতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বেপরোয়া হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
নির্বাচন কমিশনের সমালোচনা করে রিজভী বলেন, গণতন্ত্র ধ্বংস করতে সরকারের মোসাহেব বর্তমান নির্বাচন কমিশনের অপকর্ম শয়তানকেও টপকে গেছে। এই অপকর্মের বিচার একদিন হবেই। তিনি বলেন, বিরোধী দলের কেউ কোন নির্বাচনে প্রার্থী হলে বা তার পক্ষে কেউ প্রচার চালাতে গেলে তাকে জীবন হারাতে হয় কিংবা চিরদিনের জন্য পঙ্গুত্ববরণ করতে হয়।
বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, সারা বিশ্বের মানুষ জানে, দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ৩০ ডিসেম্বরের ভোট আগের রাতেই হয়েছে। গণমাধ্যমসহ সকল মাধ্যমে তা প্রকাশিত হলেও সরকারের আজ্ঞাবহ প্রধান নির্বাচন কমিশনার এখনও নির্বাচন নিয়ে মিথ্যাচার করছে। এই নির্বাচন কমিশনের অধীনে দেশে একটি কোন নির্বাচন সুষ্ঠু হয়নি, হবেও না।
রিজভী বলেন, সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল গঠন করে নির্বাচন কমিশনের অপকর্মের শাস্তির যে দাবি নাগরিক সমাজ করেছে তা এড়ানোর জন্য প্রধান নির্বাচন কমিশনারসহ আওয়ামী লীগ নেতারা গায়ের জোরে সত্যকে চাপা দিতে চা”েছ। তিনি বলেন, সারা দেশে এখন অনেক দুষ্কৃতিকারীই আওয়ামী লীগ করে। তাই জনগণ আওয়ামী লীগ থেক মুখ ফিরিয়ে নিয়েছে। এই দুষ্কৃতিকারীরা লুণ্ঠনকারী, নিপীড়নকারী ও অন্যের সম্পদ হরণকারী হিসেবে পরিচিত।
রিজভী বলেন, দেশে এখন সুষ্ঠু নির্বাচনের ঘোষণা করা হয় ঠিকই, কিš‘ অংশগ্রহণমূলক নির্বাচন হতে দেবে না। বিরোধী দলের কেউ যদি সাহস করে নির্বাচনে নামে তাহলে তার ওপর নেমে আসে নির্মম নির্যাতনের খড়গ। তিনি অভিযোগ করেন, পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুর পৌরসভা মহিলা দলের সভানেত্রী ও সাবেক কাউন্সিলর হাবিজা বেগমকে সন্ত্রাসীরা ক’দিন আগে মোটরসাইকেল চাপা দিয়ে গুরুতর আহত করে। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানা”িছ। শুধু পুরুষরাই নয়, এখন নারীদেরও জীবন কেড়ে নি”েছ সন্ত্রাসীরা। তারই সর্বশেষ শিকার হলেন টাঙ্গইলের হাবিজা বেগম। রিজভী বলেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোঃ জসিম উদ্দিনকে শনিবার রাতে বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। আমি তাকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানা”িছ এবং অবিলম্বে তার মুক্তি দাবি করছি।
রিজভী বলেন, দেশ থেকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নামক শব্দটি চিরতরে উ”েছদের পর কোনভাবেই কেউ যেন টু শব্দ করতে না পারে সেজন্য দেশব্যাপী বিভিন্ন জনপদে দলীয় ক্যাডার মোতায়েন করেছে সরকার। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে চরম ব্যর্থ। এ অবস্থার অবসানে সবাইকে সো”চার হতে হবে।
সংবাদ সম্মেলনে উপ¯ি’ত ছিলেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ দলের আরও ক’জন নেতা।